Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে: হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২২:২৪

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শান্তি ও সমৃদ্ধির দেশ গড়তে হবে। বিগত সরকারের আমলে রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, যার জবাব জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলাল আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে অগ্রাধিকার দেবে।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘ডুমুরিয়া আসাদ ফুটবল একাডেমি’। ম্যাচে ইয়াসিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ ও সোহাগ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের এ্যাডমিনিসট্রেক্টর মাহবুব আলম পলক, খুলনা ক্রীড়া সংস্থার শাহ আসিফ হোসেন মিন্টু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব মো: দিদারুল ইসলাম। নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মো. মঈনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আব্দুল কাদের। সভা পরিচালনা করেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহ্ জামান প্রিন্স। সার্বিক সহযোগিতায় ছিলেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন টিটো এবং উপদেষ্টা আবু মুসা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মোল্যা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো