Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২২:৩৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, যমুনা সেতু পূর্ব ইব্রাহিম আবাদ স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি হাতিয়ার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল ও চালক প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যান। তার পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো