Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে রাজনৈতিক মামলায় দুই আইনজীবী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২২:৪৪ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২২:৪৭

গ্রেফতার দুই আইনজীবী। ছবি: সংগৃহীত

নীলফামারী: রাজনৈতিক ও ভাঙচুরের পৃথক মামলায় নীলফামারীতে দুই আইনজীবীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাঁদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া আইনজীবীরা হলেন—নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার অ্যাডভোকেট সেলিম শাহ (৪০), তিনি জেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক; এবং ডিমলা উপজেলার তিতপাড়া গ্রামের অ্যাডভোকেট তৈয়বুর রহমান (৩৫), তিনি আওয়ামী আইনজীবী পরিষদের নেতা।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদ জানান, রাজনৈতিক ও ভাংচুরের পৃথক দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো