Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ৩ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১১:০১ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১১:৫৯

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

শনিবার (৯ আগস্ট) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব আরও চারজনকে গ্রেফতার করে। তাদের মহানগরীর সদর থানাধীন সালনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ওই চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-  সাংবাদিক তুহিন হত্যা: নারীসহ গ্রেফতার ৪

তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আরও অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো