Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ / মূল হোতাসহ গ্রেফতার ২, মাথার খোঁজ মেলেনি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২০:১৮ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ২২:৩৫

এই ব্যাগে খণ্ডিত মরদেহ ছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত মরদেহের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিহত যুবকের নাম অলি মিয়া (৩৬)। তিনি নরসিংদীর বাসিন্দা ছিলেন। আজমেরী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন।

যেভাবে ঘটনাটি সামনে আসে

শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানার হাজীর বিরিয়ানি দোকানের সামনে সড়কের পাশে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।

বিজ্ঞাপন

পরিচয় শনাক্ত ও হত্যাকারী গ্রেফতার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

এই ক্লুলেস হত্যাকাণ্ডের তদন্তে নেমে র‍্যাব দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এবং গ্রেফতারদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইসঙ্গে, মরদেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের চেষ্টা এখনো চলছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো