Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুইসকন্টাক্ট ও বিজিএপিএমইএ’র মধ্যে সমঝোতা স্মারক সই

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২০:২৪ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ২২:৩৫

ঢাকা: গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের কারখানাসমূহের গ্রীণ গ্রোথ ও রেসিলিয়েন্স সুসংহত করার লক্ষ্যে সুইজারল্যান্ড ও সুইডেনভিত্তিক উন্নয়ন সংস্থা ‘সুইসকন্টাক্ট’ এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর মধ্যে এক সমঝোতা স্মারক সই করা হয়েছে।

সমঝোতা স্মারকে সুইসকন্টাক্টের পক্ষে ইনস্পায়ার প্রকল্পের টিম লিডার বিদোয়ারা তাহমিনা খান এবং বিজিএপিএমইএ’র পক্ষে সংগঠনের সভাপতি মো. শাহরিয়ার সই করেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এ সমঝোতা স্মারক সই করা হয়। বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এর অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করছে সুইসকন্টাক্ট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর শুধু তৈরি পোশাক শিল্প নয়, বরং ফ্রোজেন ফুড, ফুটওয়্যার, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, লেদারগুডসসহ একাধিক রফতানিমুখী শিল্পের শতভাগ প্যাকেজিং চাহিদা পূরণ করে আসছে। শিল্পটিকে আধুনিক প্রযুক্তি, কমপ্লায়েন্স ও প্রতিযোগিতামূলক সক্ষমতার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

ওয়ার্কশপে বিজিএপিএমইএ’র শীর্ষ কর্মকর্তা, পরিচালক, সাবেক সভাপতি ও সহ-সভাপতিসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো