Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ শতাংশ বনভূমি উন্নীতকরণে সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২১:২৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০০:১২

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করতে সুপরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর বন ভবনে বন বিভাগের উন্নয়ন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বনভূমির পরিধি বৃদ্ধির জন্য দেশের নদীর জেগে ওঠা নতুন চর, উপকূলীয় এলাকা ও পতিত জমিতে বন সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে বন কর্মীদের আধুনিক প্রশিক্ষণ প্রদানসহ দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা জানান, বনাঞ্চল সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। বন বিভাগের কার্যক্রমকে স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু হবে। পাশাপাশি বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ কার্যক্রম হাতে নেওয়া এবং ক্যাপটিভ হাতির জন্য বিশেষ অরফানেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

মধুপুর এলাকায় কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া রাজধানীর পূর্বাচলে শিশু-কিশোরদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি আগ্রহ বাড়াতে আধুনিক নেচার লার্নিং সেন্টার স্থাপন করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো