Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ২২:০৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০০:১১

ছবি: সংগৃহীত

ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোতে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৪৫ জন আহত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২৬ জনের অবস্থা গুরুতর এবং আটজন সামান্য আঘাত পেয়েছেন।

প্রাথমিক তথ্যানুসারে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে লুকা-দো-রিও-ভের্দে শহরের কাছে তুলাবীজ বহনকারী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো