Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২২:৪২ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০০:১১

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে চোরাচালানে নিযুক্ত ভারতীয় পণ্যবাহী নৌকার ধাক্কায় নদীতে ডুবে বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ (৩৫) নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রামের পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুম বিল্ল্যাহ সোনারহাট ক্যাম্পের সিপাহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকেলে মাসুম বিল্ল্যাহসহ দুইজন বিজিবি সদস্য নৌকাযোগে ভারতীয় পণ্যবাহী নৌকা থামানোর চেষ্টা করে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ভারতীয় নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে যায়। নৌকার মাঝি ও অপর বিজিবি সদস্য তীরে উঠতে পারলেও মাসুম বিল্ল্যাহ নিখোঁজ হন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও বিজিবি সদস্যকে পাওয়া যায় নি।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।’

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘ভারতীয় নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো