Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২৩:১০

ঢাকা: আগামী নভেম্বর মাসে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শনিবার (৯ আগস্ট) পিএসসি এ তথ্য জানিয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, বিসিএসের জন্য রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। রোডম্যাপ অনুযায়ী আগামী ১ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এ জন্য প্রস্তুতিও নিচ্ছে পিএসসি।

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, ‘৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রকাশিত হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব বিসিএসের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, চলতি বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চিকিৎসকদের জন্য আয়োজিত এ বিসিএসের মাধ্যমে তিন হাজার স্বাস্থ্য ক্যাডার নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। এদিকে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো