Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে দেয়াল ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৫ ১১:১৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৪

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টির কারণে দেয়াল ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার রাতভর বৃষ্টিপাতে ধসে যাওয়া দেয়ালের নিচ থেকে কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দেয়াল চাপায় নিহতরা দিনমজুর বলে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা জানিয়েছেন।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দিল্লির জৈতপুরের মোহন বাবা মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় দেয়াল ধসের ওই ঘটনা ঘটেছে। নিহতদের কয়েকজন দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের অভিবাসী শ্রমিক।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস দেয়াল ধসে আটজনের মৃত্যুর খবর জানালেও পরে সাত জনের তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে দেয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও পুলিশ সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ভারতের আবহাওয়া দফতর শনিবার দেশটির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। পরবর্তীতে এই সতর্কতা নামিয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ করা হয়। কয়েক দিনের বিরতির পর আবারও দিল্লির বেশিরভাগ এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। ২ কোটি জনসংখ্যার এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক সড়ক ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো