Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস পালনের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ০৮:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০৯:২৯

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১০ আগস্ট) মধ্যরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

তিনি উল্লেখ করেন, জাতীয় জীবনে যুবসমাজের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের জনগণের প্রত্যাশা আরও বেড়ে গেছে যুবকদের প্রতি। ইতিহাস সাক্ষ্য দেয় যে বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই।

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

অধ্যাপক পরওয়ার আরও বলেন, ‘সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।’ এজন্য আলোচনা সভা, যুব র‌্যালি, সেমিনার-সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য তিনি জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো