Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১১:৫৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৬:২১

আরপিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

‎সোমবার (১১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

‎চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।

‎এর আগে, গত বৃহস্পতিবার দিনভর আলোচনা করেছিল, সেদিন কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও বিষয়ে কোন সিদ্ধান্তই নেয়নি কমিশন।

‎আজতের মিটিংয়ের আলোচ্যসূচিতে যা যা রয়েছে-

‎*রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫।

‎*গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও, সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

‎*বিবিধ।

‎নির্বাচন কমিশনের প্রস্তাবন চূড়ান্ত হলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সরকারের সায় পেলে আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো