Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হকিতে ডাক পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১৫:১৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৫:২২

এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ

নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। শোনা যাচ্ছিল, পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। শেষ পর্যন্ত সত্যি হলো সেই গুঞ্জনই। ভারতের মাটিতে হতে যাওয়া আগামী এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ।

আজ, ১৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এশিয়া কাপ খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা জানিয়েছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’

পাকিস্তানের নাম প্রত্যাহারের পর থেকেই এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছেন।

বিজ্ঞাপন

আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে অংশ নেবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ।

এশিয়া কাপের শিরোপাজয়ী দল সরাসরি খেলবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়াও র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর