Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ০৯:৪৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৩:১১

ঝোড়ো হাওয়া। ফাইল ছবি

ঢাকা: দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এসব পরিস্থিতির কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর