Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু নির্বাচনে উমামা-সাদীর নেতৃত্বে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল

ঢাবি করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৯:৩২

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’র প্যানেল ঘোষণা করা হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এই প্যানেল থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীই যে লড়বেন, তা আগেই জানা গিয়েছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেলের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল-সাদী ভূঁইয়াকে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন জাহিদ আহমেদ।

বিজ্ঞাপন

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, সাহিত্য এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক পদে মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র এই প্যানেল থেকে ডাকসুর সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর