Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২০:৪০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২৩:০৮

উত্তাল সাগর। ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চারটি সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

আবহাওয়ার বার্তায় বলা হয়, ওড়িশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বার্তায়।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর