Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ০৯:৩৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১২:১৩

ফাইল ছবি

ঢাকা: আজ দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া নদীবন্দর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর নাগরিকদের ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর