Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসা নিয়ে কঠোর বার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪

ঢাকা: ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।

সোমবার (১ সে‌প্টেম্বর) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানায়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

বিজ্ঞাপন

যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর