Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার পতন আর মুক্তিযোদ্ধাদের পতন এক কথা না: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না, শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না, শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা ২৪শে বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না, সেটা আমার ভয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহরের তার নিজ বাসভবন সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন,আমি আগেও বলেছি এখনও বলছি আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি, আর এখন আমার ৮০ বছর বয়স হয়েছে এখন আমি চলে যেতে পারলে আরও খুশি।

তিনি বলেন, গতকাল বাসাইলে আমার উপস্থিতি ছিল না এটা ঠিক না, ১৪৪ ধারা জারি করেছে বাসাইলে যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম, দেখে গেলাম এই দেশে বেঁচে থেকে যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাঁধা দেওয়া হয়! এটা সেই দেশে যেই দেশ জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা।

পুলিশি বাঁধার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, আমি তো পুলিশ দেখি না, যখন বাসা ভাঙচুর করল তখন একটা পুলিশও ছিল না, এখন দেখেন কয়জন পুলিশ এসেছে। আমি আইনি বাঁধা মানতে রাজি, তবে বেয়াইনি বাঁধা মানি না।

তিনি আরও বলেন, তার বাসায় হামলা বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর