Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান ইসি কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এবার ইসি কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান।
‎
বুধবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন (বাইকঅএ) এর আহ্বায়ক কমিটির সভায় পাঁচ দফা দাবির কথা জানান কর্মকর্তারা।
‎
‎কর্মকর্তাদের দাবিগুলো হলো—

  • নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।
  • পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।
  • ‎জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।‎

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর