Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফরমা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হয়ে সোহেল রানা (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ওই ইউনিয়নের ছোট চওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। সে ইলেকট্রিশিয়ান কাজ করার পাশাপাশি অটোরিকশাও চালাতেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। এসময় ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো