Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনা ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ৮ দিন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

চীনা ভিসা। ফাইল ছবি

ঢাকা: ঢাকায় চীনের ভিসা অফিস আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটি থাকায় দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা অফিস চালু হবে। নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর যথারীতি খোলা থাকবে।

সারাবাংলা/একে/পিটিএম