Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাপলা ছাড়াই ১১৫টি নির্বাচনি প্রতীকের গেজেট প্রকাশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তফসিলে সংরক্ষণ করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। ‎এতে নৌকা প্রতীক স্থগিত থাকায় বাকি প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক নেই।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধন গেজেট করা হয়েছে। ‎বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি হলো।

‎বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও পাঁচটির। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে। তবে এবার নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি।

‎নিবন্ধন প্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাপলা প্রতীক বিধিমালার তফসিলে রাখার দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন এ প্রতীকটি আর রাখেনি। সেক্ষেত্রে দলটির আর শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকও তালিকায় পুনর্বহাল হয়েছে। ‎আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। এর আগে নৌকা প্রতীকটিও তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। তবে ইসি বিধিমালার সংরক্ষিত তালিকায় নৌকা প্রতীক বহাল রেখেছে, তা স্থগিত রাখা হয়েছে।

সংরক্ষিত ১১৫টি প্রতীক

আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

‎আরও আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর