Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩

টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল: যুব উন্নয়ন অধিদফতরের বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এর পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকালে পরীক্ষার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ মোট ৪৮টি জেলায একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ৭৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামীকাল ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরিক্ষাসহ চূড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর