Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪

ঘটনাস্থলে পুলিশের অভিযান।

খুলনা: খুলনায় মো. আলামিন ওরফে সবুজ (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবক রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। তবে, তার এ মৃত্যু রহস্যজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিজ্ঞাপন

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে তার খোঁজ নিয়ে না পেয়ে গতকাল (২৬ সেপ্টেম্বর) খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর