Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে শার্শায় মানববন্ধন

লোকাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১২

শার্শায় অনুষ্ঠিত মানববন্ধন।

বেনাপোল: যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

এতে অংশ নেন বেনাপোল, শার্শা এবং বাগআঁচড়ার সাংবাদিকরা। সাংবাদিক মনি’র মুক্তি এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের অপসারণ দাবি করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিছেন। এমন আচরণে ওসির অপসারণের দাবি তোলেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল প্রেস ক্লাবের সহসভাপতি একুশে টিভির জামাল হোসেন, সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহাবুব, বন্দর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সময় টিভির আজিজুল হক, সাংগঠনিক আনিসুর রহমান, সমকালের সাজেদুর রহমান, এসএ টিভির শেখ নাসির উদ্দীন নাগরিক টেলিভিশনের শেখ ফারহান সাদাফ, এশিয়ান টিভির মিলন খান, বাংলা টিভির আরিফ হোসেন, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শহিদুজ্জামান শহিন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর