Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন বিএসইসি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক তিনটি হচ্ছে- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসি’র ৯৭৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএসইসি জানায়, ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল, কূপন বিয়ারিং, ফ্লোটিং রেট, সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রেফারেন্স রেট এর সঙ্গে ২.৫ শতাংশ কূপন মার্জিন যোগ করে বন্ডটির কূপন রেট নির্ধারণ করা হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে এবং বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে ব্র্যাক ব্যাংক’র টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডেও তালিকাভুক্ত হবে।

বিজ্ঞাপন

বিএসইসি জানায়, কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর ৮০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রেফারেন্স রেট এর সঙ্গে ৩ শতাংশ কূপন মার্জিন যোগ করে বন্ডটির কূপন রেট নির্ধারণ করা হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে এবং বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডেও তালিকাভুক্ত হবে।

বিএসইসি জানায়, কমিশন সভায় ট্রাস্ট ব্যাংক-এর ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রেফারেন্স রেট এর সঙ্গে ৩ শতাংশ কূপন মার্জিন যোগ করে বন্ডটির কূপন রেট নির্ধারণ করা হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে এবং বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংকের টিআর-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডেও তালিকাভুক্ত হবে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর