Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৩:৪০ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৫:২২

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তা দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

মাওলানা ইমতিয়াজ বলেন, এদেশে বিভিন্ন সময় বিভিন্ন চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে গেছে। যা শাসকদেরকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নেবে না।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ে শহিদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহিদ এবং লক্ষাধিক আহতদের কোনো একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর