Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২৩:২৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ০৮:৫৩

খুলনা: খুলনার ডুমুরিয়ায় পিকআপের ধাক্কায় সেনাউল হক (৫২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনাউল হক চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ি এলাকার বাহার আলীর ছেলে।

হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, ‘দুর্ঘটনার সময় বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুকনগরগামী একটি মিনি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক পিকআপ চালক স্বদেশ শীলকে আটক করেছে। পিকআপ জব্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর