Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে চুরির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১২:৫৯

নিহত কৃষকের মরদেহ।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাই লুৎফর খানের ওপর হামলা হয়। পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অবস্থা গুরুত্বর হওয়ায় লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

বিজ্ঞাপন

কালাম খানের প্রতিবেশী মামুন খান জানান, সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও নিহত কালাম খানের পরিবারের লোকদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারধর করেন। এতে কালাম খান নিহত হন এবং তার ভাই লুৎফর খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল খান ওই এলাকার বাসিন্দা।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।’

বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর