Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাসুম-সাইদুলের নেতৃত্বে কুবি’র তরুণ কলাম লেখক ফোরাম

কুবি করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৪:৩২

সভাপতি আল মাসুম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুল হাসান। ছবি: সারাবাংলা

কুবি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত হয়েছেন আল মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. সাইদুল হাসান।

মাসুম কুবি’র ফার্মেসি বিভাগের এবং সাইদুল ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৩ অক্টোবর) রাতে লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাধারণ সম্পাদক মো. সাইদুল হাসান বলেন‚ ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমানত একটি মূল্যবান বিষয়। এই গুরুত্বপূর্ণ আমানত রক্ষায় আমি সর্বোপরি চেষ্টা করব। আমিসহ আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদের প্রশিক্ষণ, সাহিত্য আড্ডা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ লেখক হিসেবে গড়ে উঠতে আন্তরিক সহায়তা করব।’

বিজ্ঞাপন

সভাপতি আল মাসুম হোসেন বলেন‚ ‘ফোরামের শাখার সদস্যদের আমার প্রতি দৃঢ় বিশ্বাস থেকেই এই দায়িত্বে আসা এবং কেন্দ্র থেকে প্রাপ্ত আমানত যাতে রক্ষা করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন। এই দায়িত্ব গৌরবের ও সম্মানের। আমাদের কলমে উঠে আসুক খেটে খাওয়া জনতার দুর্দশার কথা। জয় হোক কলমের, জয় হোক মানবতার।’

উল্লেখ্য‚ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখনীগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা গঠনে কাজ করে আসছে।

সারাবাংলা/জিজি