Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেদি উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা

ইবি করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:০৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

মেহেদি উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। ছবি: সারাবাংলা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রী সংস্থা নারী শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করেছে। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে সংগঠনটি, যা চলবে আগামীকাল পর্যন্ত।

দুই দিনব্যাপী মেহেদি উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন আক্তার বলেন, ‘ছাত্রী সংস্থার এমন আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। বান্ধবীদের নিয়ে মেহেদি পরতে চলে এসেছি। এখানকার আপুরা অনেক আন্তরিক। আমরা চাই, তারা এমন আয়োজন আরও বেশি বেশি হোক।’

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। এটি সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমাদের শাখা নিয়মিতভাবেই নানা রকম ইতিবাচক কর্মসূচির আয়োজন করে থাকে। বিগত ফ্যাসিস্ট সময়ে এমন আয়োজন বৃহত্তর পরিসরে করা সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে কার্যক্রমগুলো পুনরায় শুরু করেছি এবং ইনশাআল্লাহ সামনে তা আরও বিস্তৃত হবে। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।’

সারাবাংলা/জিজি