Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র ও চীন দু’দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক গভীর: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:১৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলে- এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক গভীর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন সিনেট শুনানীতে বলেছেন, নতুন দায়িত্ব পেলে তিনি চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকিগুলো বাংলাদেশকে বোঝাবেন।

এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা সবার সঙ্গে সম্পর্কে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলি। কোনো দেশ, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক রাখবো না—এমন কিছু নয়। আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গেও গভীর সম্পর্ক আছে, আবার চীনের সঙ্গেও সম্পর্ক আছে। প্রতিটি দেশের সঙ্গেই আমাদের পারস্পরিক স্বার্থ জড়িত। বাংলাদেশ যে ভারসাম্য রক্ষা করে আসছে, তা বহাল থাকবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যত সরকারও এই ভারসাম্য বজায় রাখবে।

বিজ্ঞাপন

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বেগ আছে কি না-এমন প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, আমি তা মনে করি না। আমরা সবার সঙ্গেই ভারসাম্য রক্ষা করে চলি।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেছেন, বৃহৎ প্রতিবেশীর ছায়ায় থাকায় বাংলাদেশ গুরুত্ব কম পায়।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের চেয়ে যারা বড়, তাদের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমাদের দেখতে হবে, আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতার তুলনায় দৃশ্যমানতা কম কি না। আমি মনে করি, বাংলাদেশের গুরুত্ব তার আকারের তুলনায় অনেক বেশি।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো