Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোবা থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৩:৫৪

মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের ভিড়।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের একটি ডোবায় মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ অটোচালকের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

মৃত মজিবর মাঝি (৪৫) বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন।

মজিবর মাঝির ছেলে মো. রাসেল বলেন, ‘বাবা মুন্সীগঞ্জে একা বসবাস করতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক আমাকে ফোন দিয়ে জানালে আমি থানায় সাধারণ ডায়েরি করি। পরে আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটিরও কোন হদিস নেই।’

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো