Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৯

বিজিবির অভিযানে জব্দ করা মদ। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাশজানী গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলামকে গাজাসহ আটক করা হয়। ভারতীয় সীমান্ত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৯২ বোতল ভারতীয় মদ, ৯ কেজি গাঁজা এবং ৬৭ পিস ইয়াবা জব্দ করে। এছাড়াও জব্দ করা পণ্যের তালিকায় প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি রয়েছে, যার বাজার মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দফতরের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এরই ধারাবাহিকতায় অক্লান্ত প্রচেষ্টায় সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য চোরাচালান করা পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর