Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুর পুলিশের সাবেক কমিশনার নাজমুল বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৮:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৯:২৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাস্তা আটকে চলাচল করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাস দুয়েক আগে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে অফিস করার অভিযোগে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা সোমবার (১০ নভেম্বর) এই বরখাস্ত আদেশ জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইন (আইন নম্বর ৫৭)-এর ৩৯(১) ধারায় নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন ও যৌক্তিক বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর