Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনৈতিক দলের সংলাপ শুরু ১৩ নভেম্বর: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৫৩

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ – ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপ শুরু করবে- বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎মঙ্গলবার ১১ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
‎
‎আখতার আহমেদ বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মত বিনিময় কাযক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।
‎
‎এ সময় বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের আদেশের কপি এখনও নির্বাচন কমিশন হাতে পায় নি বলে জানান তিনি।
‎
ইসি ‎সচিব জানান, দাবি-আপত্তি শেষে সংসদীয় আসনের পুননির্ধারিত চূড়ান্ত সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও রায়ের পযবেক্ষণ না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
‎
তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে। আর মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে।
‎
‎এছাড়া গণভোট নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত কমিশন-কে জানানো হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর