Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শয়তানের নিঃশ্বাস’র মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তানিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২২:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০০:৪৭

স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তানিয়া গ্রেফতার

ঢাকা: শয়তানের নিশ্বাসের (স্কোপোলামিন) মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তানিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর রূপনগর থানা এলাকার একটি বাসা থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় বিশেষ কেমিক্যাল) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে মালামালসহ গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।’

তালেবুর রহমান বলেন, ‘গত ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ভুক্তভোগী বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে গ্রেফতারকৃত তানিয়ার পরিচয় হয়। তিনি নাসিমা আক্তারের বাসার ভিতরে প্রবেশ করে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস নাসিমা আক্তারের নাকের কাছে নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য করে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদি বেলাল হোসেন রূপনগর থানায় একটি মামলা করেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আসামি মোসা. তানিয়াকে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রয়ের নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার তানিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করতো। সে নিজেকে প্রবাসী বা প্রবাসীদের আত্মীয় পরিচয় দিয়ে টার্গেটকৃত বাসায় প্রবেশ করতো। কথাবার্তার একপর্যায়ে সে ভুক্তভোগীদের বিভিন্ন বৈদেশিক মুদ্রা বা ইমিটেশন দেখানোর ছলে তার কাছে থাকা শয়তানের নিশ্বাস প্রয়োগ করে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত। গ্রেফতারকৃত তানিয়ার নামে বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর