Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৮:৫৫

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে অজিত দোভালের বৈঠককালে তিনি এ আমন্ত্রণ জানান।

বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে এ বৈঠক হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি ) নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিল্লি যান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি ) আওতায় আগামীকাল ২০ নভেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারত মহাসাগর ঘিরে থাকা ৫ দেশের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। এতে যোগ দেবেন ড. খলিলুর রহমান। এ দিন বিকেলেই ঢাকায় ফিরবেন তিনি।

এবারের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো