Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩০

প্রতীকী ছবি।

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম জামাল উদ্দিন। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মরম আলীর (হুনা মিয়া) ছেলে।

কানাইঘাট সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ লোভাছড়া সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে লাশ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত জামাল উদ্দিনসহ আরও কয়েকজন যুবক বাগানের সুপারি চুরির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করেন। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে জামাল উদ্দিন নিহত হন।

বিজ্ঞাপন

লোভাছড়া বিজিবি সদস্য মুজিবুর রহমান জানান, বাংলাদেশের ভেতরে এক যুবক মারা গেছেন। তবে, তিনি নিশ্চিত নন যে এই মৃত্যু খাসিয়াদের গুলিতে হয়েছে।

নিহত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো