Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৩

বক্তব্য ‍দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সারাাংলা

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয়জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি)-সহ ৬৪ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে সেনাসদর।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো