Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৮:২২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:০২

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্ট দিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে ইশরাক হোসেন দাবি করেন, ‘পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করার পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) ও জামায়াতে ইসলামী একই মন মানসিকতার ধারক ও বাহক তা বলা বাহুল্য।’

তিনি বলেন, ‘যে যে আসনে এই নব্য ফ্যাসিবাদরা মাথাচাড়া দেবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। কয়দিনের মধ্যে বাংলাদেশের জনগণ দেখতে পারবে স্বৈরাচার আর রাজাকার, মিলে মিশে একাকার হয়ে গেছে।’

বিজ্ঞাপন

ইশরাকের মতে, ‘পুলিশ দিয়ে ভোট ডাকাতির বাসনা সেখান থেকেই এসেছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর