Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি জিয়া পরিবারের কৃতজ্ঞতা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১০:০৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১২:২৩

হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া ও আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ জিয়া পরিবারের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশ-বিদেশের পেশাদার চিকিৎসক দল উচ্চমানের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা সহায়তার আগ্রহ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন, যা বিএনপির পক্ষ থেকে প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে।

তারেক রহমান জানান, তার মমতাময়ী মায়ের শয্যাপাশে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও মন-প্রাণ সবসময়ই মায়ের সঙ্গেই রয়েছে। চিকিৎসার প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি সরাসরি যুক্ত থাকছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, দেশমাতৃকার প্রতি যারা ভালোবাসা প্রকাশ করেছেন—তাদের প্রতি জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তার আশু আরোগ্যের জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর