Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৫:২৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:১১

বিএনপি নেতা লুৎফর রহমান খান আজাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল গণপাইলট সরকারি হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে করা হয় দীর্ঘ মোনাজাত। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার মানুষ অংশ নেয়।

এর আগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম মাইনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু প্রমুখ।

বিজ্ঞাপন

পরে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে দলের প্রার্থী পরিবর্তন করে লুৎফর রহমান আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর