Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৬

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নিতে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী নয়।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে খালেদা জিয়ার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান নাগরিক ঐক্যের সভাপতি। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসকরা প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তী সময়ে ইউরোপের কয়েকটি দেশকে বিবেচনায় রেখেছেন।’

মাহমুদুর রহমান মান্না আরও জানান, গতকালের মতোই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তাতে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি—কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

নানান জটিল রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতার কারণে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর