Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মিজানুর রহমান আজহারী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৮:১১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৫

ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সাামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের নামকরা ও জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৯ নভেম্বর) ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি এই পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।’

তিনি আরও লিখেন, ‘বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।’

বিজ্ঞাপন

আজহারী বলেন, ‘আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুন।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর