Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বান্দরবানে বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৪

বান্দরবান: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানের উজানি পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এর আয়োজনে বান্দরবান উজানি পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীরা সমবেত হয়ে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনে প্রার্থনায় মিলিত হন।

এসময় প্রার্থনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনায় শীল ও ধর্মীয় দেশনা দেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. সুবর্ণ লাংকারা মহাথের।

বিজ্ঞাপন

এসময় প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, সহধর্মিনী মমচিং, জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য চিংসা প্রু কেচি মারমা,সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী পাইলুং চিং মারমা, থানচি উপজেলা বিএনপি নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি ক্যাশা উ মারমা, রেমাক্রী ইউনিয়নের সাবেক সভাপতি, মং এ নু মারমা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রার্থনা শেষে ৩০০ নম্বর আসন বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময়ে দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দেশবাসীর কাছের বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর