Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হলেন তাসকিনুল হক

স্পেশাল করেসপডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৫:৪২

বিচারক তাসকিনুল হক। ছবি: সারাবাংলা

বগুড়া: পদোন্নতি পেয়ে বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল-২-এর বিচারক (জেলা দায়রা জজ) হলেন এ.এস.এম তাসকিনুল হক। এরআগে তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বগুড়ার আদালতে যোগদান করেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর ছিল তার এই আদালতের শেষ কর্মদিবস। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে যোগদান করেন।

জানা গেছে, এ.এস.এম তাসকিনুল হক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পালিয়ান পুকুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. মোশারফ হোসেন। বিচারক তাসকিনুল হক ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (অনার্স) ও ২০০৩ সালে এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। তিনি দক্ষতার সঙ্গে বগুড়ার আদালতে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেল আদালতের স্টেনোগ্রাফার (পিএ-টু) মাকছুদুর রহমান মাকছুদ জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তাসকিনুল হক বগুড়ায় যোগদানের পর গত এক বছরে বিচার ও আমলী ফাইল মিলে ১০ হাজার ৭২৮টি মামলা নিষ্পত্তি করেছেন। এর ফলে বগুড়ার আদালতে মামলাজট অনেকটাই কমে এসেছে, যা আদালতের বিচারিক কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অর্জন।

তিনি আরো জানান, বিচার কার্যক্রমে জেলার বিচারাঙ্গণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিচারক। যোগদানের পর থেকে তার আন্তরিক প্রচেষ্টা, সততা এবং কঠোর পরিশ্রমে আদালতের বিচারিক কাজে এ যাবতকালের রেকর্ড গড়েছেন। সাধারণ বিচারপ্রার্থীদের দূর্ভোগ লাঘব ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তিনি সব সময় চেষ্টা চালিয়ে গেছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো