Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল করেছে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন (টিইউজে)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্স মার্কেটে ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন, সেজন্যই আজকের এই আয়োজন।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই ছিলেন তিনি। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।

দোয়া মাহফিলে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, সহ-সভাপতি মির্জা মাসুদ রুবল, কোষাধক্ষ্য মহিউদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর